এমপি রবিকে ভোমরা ইউনাইটেড মডেল কলেজ, পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয় ও কুশখালী ইউনিয়ন আ’লীগের সংবর্ধনা
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ আসনে বিপুল ভোটে পুননির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ভোমরা ইউনিয়নের ইউনাইটেড মডেল কলেজ, পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয় ও কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে ভোমরা ইউনাইটেড মডেল কলেজ ও পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আফসার আলী’র সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ইউনাইটেড মডেল কলেজের অধ্যক্ষ নাজমুছ শাহাদাত আজাদী, স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্যামস্ ইসতিয়াক শোভন, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র মন্ডল, আজিজুল ইসলাম, ভোমরা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. আসাদুর রহমান, ভোমরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোনাজাত আলী গাজী, পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হাসান, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগ ওয়ার্ড সভাপতি আবু ছালেক বিশ্বাস, সাধারণ সম্পাদক শওকত আলী গাইন, ইউপি সদস্য মোসলেম আলী, ইউপি সদস্য আব্দুল গণি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক আব্দুল মতিন ও ফারুক হোসেন।

এদিকে, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে বিশাল সংবর্ধনা দিয়েছে কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগ। মঙ্গলবার (১৫ জানুয়ারী) বিকালে সদরের কুশখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মোর্শেদ, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এপিপি অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ, সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, কুশখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জব্বার, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক অ্যাডভোকেট ফারুক হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Leave a Reply