হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চির নিন্দ্রায় শায়িত হলেন শেখ ওয়াহেদুজ্জামান
শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: হাজার হাজার মানুষের অশ্রুভেজা ভালোবাসায় সিক্ত হয়ে রাষ্ট্রীয় মর্যাদায় চির নিন্দ্রায় শায়িত হলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ ওয়াহেদুজ্জামান।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) জোহরের নামাজের পর কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে জানাজা শেষে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কালিগঞ্জের মহৎপুর সরকারি কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা পুলিশ সুপার ইলতুৎমিশ, উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন ও অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমানের উপস্থিতিতে পুলিশের একটি চৌকশ দল তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন।

এদিকে, সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে সর্বস্তরের মানুষ হাজির হতে থাকেন প্রিয় নেতাকে শেষ বারের মতো দেখার জন্য। বেলা ১২টার দিকে কালিগঞ্জ সরকারি কলেজ মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।
জানাজার পূর্বমুহূর্তে ওয়াহেদুজ্জামানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের সভাপতি মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়র মুজিবুর রহমান, সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এএইচ এম গোলাম রেজা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, অধ্যক্ষ জাফরুল আলম বাবু, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ, জেলা যুব লীগের সভাপতি আব্দুল মান্নান, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাকিদুর রহমান, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন, ওয়াহেদুজ্জামানের সহোদর অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, ওয়াহেদুজ্জামানের বড় ছেলে কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা যুব লীগের সাবেক আহবায়ক শেখ ইকবাল আলম বাবলুসহ সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জানাজায় ইমামতি করেন কালিগঞ্জের জামেয়া এমদাদিয়া তালিমুল কুরআন মাদ্রাসার মোহতামিম পীরে কামেল হযরত মাওলানা ওজিহুর রহমান।
এর আগে বেলা ১১টার দিকে ওয়াহেদুজ্জামানের মৃতদেহ উপজেলা সোহরাওয়ার্দী পার্কের শহীদ মিনার চত্বরে আনা হলে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রসঙ্গত, আগামী বৃহস্পতিবার আসরের নামাজের পর তার রুহের মাগফিরাত কামনায় বাজার গ্রাম রহিমপুর ঈদগাহ ময়দানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে মরহুমের পরিবার সূত্রে জানা গেছে।

Leave a Reply