ঢাকাTuesday , 15 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় বিনামূল্যে ভ্যাকসিন ও চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 15 January 2019, 22:11

পাইকগাছা প্রতিনিধি: দুধ, ডিম, মাংস উৎপাদনের মাধ্যমে আমিষের ঘাটতি পূরণ ও মেধাবী জাতি গঠনের উদ্দেশ্যে পাইকগাছায় এনএটিপি-২ (ন্যাশনাল টেকনোলজি প্রজেক্ট) এর আওতায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে বিনামূল্যে গরু, ছাগল, হাঁস-মুরগি কৃমিনাশক ওষুধ ও চিকিৎসা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার মঠবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত এ সেবা প্রদান করা হয়। বিনামূল্যে ভ্যাকসিন ও চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভেটোরিনারী সার্জন ডা. পার্থ প্রতীম রায়, প্যানেল চেয়ারম্যান জগন্নাথ দেবনাথ, প্রাণিসম্পদ উপ-সহকারী তরিকুল ইসলাম, কামাল হোসেন, সিইএএল ফসিয়ার রহমান, সাবেক ইউপি সদস্য এন.এম জাহাঙ্গীর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *