ঢাকাTuesday , 15 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে মানুষের সম্মান রক্ষা করার অঙ্গীকার এমপি বাবুর

admin ঢাকা
আপডেট: 15 January 2019, 22:10

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় হাজারো মানুষের ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে নবনির্বাচিত এমপি আক্তারুজ্জামান বাবু বলেছেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে আমাকে সকলে প্রাণ খুলে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এ অঞ্চলের মানুষের সম্মান রক্ষা করতে আমি বদ্ধপরিকর। তিনি মঙ্গলবার বিকেলে পৌরসভার শহীদ মিনার চত্বরে আ’লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর নীতি আদর্শ বাস্তবায়নে সততা ও নিষ্ঠার সাথে মানুষের সেবা করে যাব। আইলা ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জীবন মান রক্ষার জন্য টেকসই বেড়িবাঁধ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, লবণ সহিঞ্চু কৃষি ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য বন্ধ, ভিজিএফ, কাবিখা প্রকল্পে উৎকোচ গ্রহণ বন্ধ, মাদক নিয়ন্ত্রণে যুদ্ধ ঘোষণা করেন তিনি। এছাড়া তিনি সুশাসন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও থানাসহ বিভিন্ন দপ্তরে দালালদের সতর্ক করে বলেন, নির্বাচনে তার ১৮ দফা ইশতেহার বাস্তবায়নের জন্য প্রশাসন ও এ জনপদের মানুষের সহযোগিতা দরকার।
উপজেলা আ’লীগ আহবায়ক গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে সদস্য সচিব রশীদুজ্জামান অনুষ্ঠান পরিচালনা করেন। সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, আব্দুল মান্নান গাজী, মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, পাইকগাছা প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট এফএমএ রাজ্জাক, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, রুহুল আমিন বিশ্বাস, কওসার আলী জোয়াদ্দার, কেএম আরিফুজ্জামান তুহিন, পূজা পরিষদ সভাপতি সমীরণ কুমার সাধু, সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ রায়, সাবেক চেয়ারম্যান মুনছুর আলী গাজী, আবুল বাশার বাবুল সরদার, প্রভাষক ময়নুল ইসলাম, সুকৃতি মোহন সরকার, দীপ্তি রাণী চক্রবর্তী, ইকরামুল হক, এসএম রেজাউল হক, নাহার আক্তার, শিহাব উদ্দীন ফিরোজ বুলু, আরশাদ আলী বিশ্বাস, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট অজিত কুমার মন্ডল, অ্যাডভোকেট শিবুপ্রসাদ সরকার, মাসুমা বেগম, নির্মল অধিকারী, বিভূতি সানা, ইকবাল হোসেন খোকন, গাজী নজরুল ইসলাম, এসএম আইয়ুব আলী, আজিজুর রহমান, ময়না, শেখ জুলি, মশিয়ার রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *