ঢাকাMonday , 6 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় জাসদ ছাত্রলীগের প্রতিনিধি সভা

admin ঢাকা
আপডেট: 6 August 2018, 17:07

কলারোয়া উপজেলা জাসদ ছাত্রলীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ আগস্ট) সকাল ১১টায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউট মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের আহবায়ক রুহুল কুদ্দুস রনির সভাপতিত্বে ও রাসেল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু।
সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি মুনসুর আলী, মোরতাজুল হক, সহ-সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, দপ্তর সম্পাদক নূরুল আলম, হেলাতলা ইউনিয়ন জাসদ সভাপতি আব্দুল গফফার, সহ-সভাপতি আব্দুল আলিম, তালা উপজেলা ছাত্রলীগ সভাপতি এস এম আব্দুল আলিম, নগরঘাটা ইউনিয়ন সভাপতি সাইদুজ্জামান শুভ প্রমুখ।
প্রতিনিধি সভায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নের সাংগঠনিক কমিটি গঠনসহ সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া প্রতিনিধি সমাবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তালা-কলারোয়া সাতক্ষীরা-১ আসনে নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতির অংশ হিসেবে সেপ্টেম্বরের মধ্যে কলারোয়া উপজেলার ৭০টি ভোটকেন্দ্রের কেন্দ্র কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *