ঢাকাTuesday , 15 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে বাসের ধাক্কায় আলমসাধু চালক নিহত

admin ঢাকা
আপডেট: 15 January 2019, 21:53

যশোর প্রতিনিধি: মণিরামপুরে বাসের ধাক্কায় প্রবোধ সরকার (৪২) নামে এক আলম সাধু চালক নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। নিহত প্রবোদ সরকার উপজেলার আসাননগর প্রামের মৃত শচিন্দ্র নাথ সরকারের ছেলে এবং দূর্বাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুবোদ সরকারের ভাই।
প্রবোদ সরকার এদিন আলমসাধুতে ড্রামভর্তি মাছ নিয়ে মণিরামপুর বাজারের দিকে যাচ্ছিলেন। উপজেলা পরিষদের সামনে পৌঁছালে পিছন থেকে আসা একটি যাত্রীবাহি বাস আলমসাধুটিতে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায় প্রবোদ এবং গুরুতর আহত হয়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মণিরামপুর থানা ওসি (তদন্ত) এনামুর হক বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *