ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নৈতিকতা চর্চায় উদ্বুদ্ধকরণে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন খুলনার উপপরিচালক মো. আবুল হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদ, জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।
আলোচনায় অংশ নেন বিশিষ্ট সমাজ সেবক ডা. আবুল কলাম বাবলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, বিদ্যালয়ের সংগঠনের সততা সংঘের সদস্য সচিব মাও. আনোয়ারুল হাসান, শিক্ষার্থী ওমর তাসনিম ও বৈশাখী সুলতানা।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের সততা ও দেশ প্রমিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক কানিজ ফাতেমা ও মঙ্গল কুমার পাল।
