মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ৯ বছরের এক মানসিক প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ ধর্ষক সাজেদুল ইসলামকে (১৯) আটক করেছে। সোমবার সন্ধ্যায় শহরের তালতলা হাইস্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক সাজেদুল ইসলাম সাতক্ষীরা শহরতলির তালতলা গ্রামের ইন্তাজ আলীর ছেলে।
নির্যাতিত শিশুর পিতা জানান, প্রতিবন্ধী মেয়েটিকে বাড়িতে রেখে তারা ইটভাটায় কাজ করতে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে তালতলা গ্রামের প্রতিবেশী ইন্তাজ আলীর ছেলে সাজেদুল ইসলাম তার মেয়েকে জোর পূর্বক নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করে খাটের তলায় লুকিয়ে রাখে। বাড়িতে এসে মেয়েকে না পেয়ে তারা খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে সাজেদুলের বাড়িতে মেয়ের আত্মচিৎকার শুনতে পেয়ে প্রতিবেশীরা তাকে খবর দেয়। এসময় স্থানীয়দের সহায়তায় সাজেদুলের ঘরের খাটার নিচ থেকে মেয়েটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, প্রতিবন্ধী মেয়েটিকে হাসপাতালে নিয়ে যেতে সাজেদুল ও তার বাহিনী বাঁধা দেয় এবং তাদের ব্যাপক মারপিট করে। তাদের হামলায় তিনিসহ স্থানীয় হাকিম, মোবারক ও রোজিনা খাতুন আহত হন।
সাতক্ষীরা সদর হাসপাতারের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মাহফুজা আক্তার জানান, শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশংকামুক্ত।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহামান জানান, এ ঘটনায় পুলিশ ধর্ষককে রাতেই আটক করেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী থানায় মামলা দায়ের করেছেন।

Leave a Reply