ঢাকাMonday , 14 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

admin ঢাকা
আপডেট: 14 January 2019, 22:16

শার্শা (যশোর) প্রতিনিধি: শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু।
আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা থানার ওসি এম মসিউর রহমান, বেনাপোল পোর্ট থানার ওসি আবু সালেহ মাসুদ করিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফার হোসেন, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, নিজামপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম, বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রবিউল, মৎস্য কর্মকর্তা আবুল হাসান, আনসার ও ভিডিপি কর্মকর্তা শ্যামা প্রসাদ অধিকারী, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ ও সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংবাদিক শাহরিয়ার হুসাইন, রাসেল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *