ঢাকাMonday , 14 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আছিয়া বেগম স্মৃতি পাঠাগারের শীতবস্ত্র বিতরণ

admin ঢাকা
আপডেট: 14 January 2019, 22:09

‘এসো ভালো কিছু করি, আর্তমানবতার সেবায় একসাথে’ এই শ্লোগানকে সামনে রেখে আছিয়া বেগম স্মৃতি পাঠাগারের উদ্যোগে সোমবার বিকাল সাড়ে তিনটায় গরীব অসহায় দরিদ্র ও এতিমদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আছিয়া বেগম স্মৃতি পাঠাগারের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রকৌশলী মফিজুর রহমান ঢালী। বিশেষ ছিলেন আলিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম, বালিথা শেখ পাড়া জামে মসজিদের সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ, আলিপুর মিস্ত্রি পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল সাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আছিয়া বেগম স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। অনুষ্ঠানে শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন আছিয়া বেগম স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি অহিদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *