ঢাকাMonday , 14 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবর রহমানের মতবিনিময়

admin
January 14, 2019 10:00 pm
Link Copied!

নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবর রহমান ও নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জানুয়ারি) বিকাল ৫টায় গাজীরহাটস্থ নওয়াপাড়া ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, শরৎচন্দ্র ঘোষ, সহ-প্রচার সম্পাদক আব্দুর রশিদ, মহিলা বিষয়ক সম্পাদিকা আনোয়ারা পারভীন, সদস্য মোকছেদ আলী মোড়ল, আব্দুল আজিজ।
সভা চলাকালীন উপস্থিত হয়ে কাউন্সিলরদের সাথে মত বিনিময় করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনারুল হক ও উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর। এ সময় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমান আলী, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মামুন, ২নং ওয়ার্ড সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজগার আলী, ৩নং ওয়ার্ড সভাপতি মহানন্দ সরকার, সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরদার, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বিশ^নাথ, ৫নং ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক শফিউল ইসলাম ময়না, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আকবর আলী, ৭নং ওয়ার্ড সভাপতি সামছুর আলী, সাধারণ সম্পাদক মাহবুদ আলী, ৮নং ওয়ার্ড সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক মোমিন গাজী, ৯নং ওয়ার্ড সভাপতি কাসেদ আলী, সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।