ঢাকাMonday , 14 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লাউ চাষে সফল কৃষক হরসিত পাল

admin ঢাকা
আপডেট: 14 January 2019, 21:55

দেবাশীষ বাবু, জয়নগর (কলারোয়া): কলারোয়ার জয়নগর খাল পাড়ে অনাবাদি জমিতে লাউ চাষ করে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করেছেন কৃষক হরসিত পাল। লাউ আবাদে জমির পরিমাণও বাড়িয়েছেন তিনি। গ্রামের খাল পাড়ের পরিত্যক্ত ১ কিলোমিটার জমিতে গড়ে তোলা লাউয়ের মাচায় ধরেছে শত শত লাউ।
তিনি জানান, লাউ চাষে তার সবমিলিয়ে প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু লাউ বিক্রি করেছেন ১ লক্ষ টাকার মতো। আর এখনও ৪৫ দিন উৎপাদিত লাউ বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।
তার লাউয়ের মাচা এলাকার সৌন্দর্যেরও কারণ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে, তাকে দেখে এলাকার অনেকেই এখন লাউ আবাদের পরিকল্পনা করছেন।
হরসিত পাল জানান, প্রতিটি লাউ ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত দামে বিক্রি করছেন তিনি। প্রতিদিন খালের পাড় দিয়ে যাতায়াতকারী শত শত মানুষের নজর কাড়ে এই লাউয়ের আবাদ।
তিনি আরও বলেন, বর্তমানে এলাকার মানুষ তার কাছ থেকে লাউয়ের বীজ ও চাষের ব্যাপারে পরামর্শও নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *