ঢাকাMonday , 14 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভারত থেকে এলো বিআরটিসি’র ২৯টি বাস ও ট্রাক

admin ঢাকা
আপডেট: 14 January 2019, 21:33

বেনাপোল থেকে এম ওসমান: ভারত থেকে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ নামে বিআরটিসির ২৯টি বাস ও ট্রাক আমদানি হয়ে এসেছে বেনাপোল বন্দরে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই এসব বাস ঢাকার রাস্তায় নামানো হবে বলে জানা গেছে। এ গুলো বর্তমানে খালাসের অপেক্ষায় বেনাপোল বন্দরের টিটিআই টার্মিনালে রাখা হয়েছে। প্রথম চালানে ৪টি এসি সিঙ্গেল ডেক বাস ও ২৫টি ট্রাক এসেছে ভারত থেকে। বেনাপোলে বন্দরে আসা দুটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসের গায়ে লাল ও সবুজ রং করা হয়েছে।
জানা গেছে, চলতি মাসের শেষ দিকেই আরও ১০ দ্বিতল বাস, ৫টি এসি বাস, ৪২টি সাধারণ বাস এবং ২৫টি ট্রাক আসবে ভারত থেকে।
সূত্র জানায়, ভারত থেকে ৬০০ বাস ও ৫০০টি ট্রাক আমদানি করা হচ্ছে। এসব বাসের মধ্যে ৩০০টি দ্বিতল বাস, ১০০টি একতলা সাধারণ বাস এবং ২০০টি এসি বাস আমদানি করা হবে। দ্বিতল ও একতলা এসি বাসগুলো তৈরি করেছে ভারতের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অশোক লেল্যান্ড। আমদানি করা সব বাস-ট্রাক আগামি এপ্রিল মাসের মধ্যে দেশে চলে আসবে বলে জানান বিআরটিসি কর্তৃপক্ষ।
বেনাপোল কাস্টম কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, বিআরটিসির বাসগুলো বন্দরে প্রবেশ করেছে। প্রয়োজনীয় কাগজপত্র দেখে সকল আনুষ্ঠানিকতা শেষে বাসগুলো বন্দর থেকে খালাস দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *