ভেটখালীতে জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ
রমজাননগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউয়িনের ভেটখালী গ্রামে এক ব্যক্তির জমি দখল করে বসত ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী জীতেন্দ্র নাথ সরকার স্থানীয় চেয়ারম্যান শেখ আল মামুনের নিকট লিখিত অভিযোগ করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, ভেটখালী (নতুনঘেরী) এলাকার মৃত বীরেন্দ্র নাথ সরকারের ছেলে জীতেন্দ্র নাথ সরকার আরএস জরিপে ৫১১৬ দাগে ১৫ শতক, ৫১১৮ দাগে ২২ শতক খরিদ সূত্রে বিলানে এবং পৈত্রিক ওয়ারেশ সূত্রে কাকা নগেন্দ্র নাথ সরকারের নিকট হইতে ১৯-০৭-১৯৭২ তারিখে ৪৬৭২নং দলিলে ১৬ পূর্ণ ১/২ শতক জমি ক্রয় পূর্বক ৩৪ শতক জমি ভোগ দখল করে আসছিলেন। একই এলাকার মৃত আহাম্মাদ গাজীর ছেলে করিম ও রশিদের সাথে জীতেন্দ্র নাথের সুসম্পর্ক থাকায় তিনি তার ভিটাবাড়িতে তাদেরকে সবজি চাষের সুযোগ দেন। এই সুযোগে ৩০-১২-২০১৮ তারিখে মৃত রশিদের ছেলে আলামিনের সহযোগিতায় শওকাতের ছেলে রাশিদুল ইসলাম ওই জমি জবর দখল করে বাড়ি ঘর নির্মাণ করে। এ বিষয়ে জীতেন্দ্র নাথ স্থানীয় চেয়ারম্যানের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে রাশিদুল বলেন, আমি জায়গাটা জীতেন্দ্র নাথের চাচাত ভাইয়ের নিকট থেকে ক্রয় করে বসতবাড়ি নির্মাণ করেছি।

Leave a Reply