ঢাকাMonday , 14 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে সংঘর্ষে দুই ট্রাক পুড়ে ছাই, চালক নিহত

admin ঢাকা
আপডেট: 14 January 2019, 21:27

যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগরে দুই ট্রাকের সংঘর্ষে আগুন ধরে এক চালক নিহত হয়েছেন। পুড়ে ছাই হয়ে গেছে দু’টি ট্রাকই। রোববার রাতে যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া বাজারে একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক মেহেদি হাসান বাদশা (২২) ঝিনাইদহের শাহপুর এলাকার মৃত সোহরাব হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার রাতে যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া বাজারে একটি ফিলিং স্টেশনে সার বোঝাই একটি ট্রাকের সাথে বিপরীতমুখি আরেকটি খালি ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুটি ট্রাকেই আগুন ধরে যায়। পরে খবর পেয়ে অভয়নগর ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দু’ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর সারবোঝাই ট্রাকের চালক ও সহযোগী নেমে গেলেও খালি ট্রাকের চালক মেহেদি আটকা পড়ে যান। এ সময় আগুনে পুড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। আগুন নেভানোর পর মেহেদির পুড়ে যাওয়া লাশ পুলিশ উদ্ধার করেছে।
অভয়নগর হাইওয়ে থানার ওসি আতাউর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *