ঢাকাMonday , 14 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যবিপ্রবি উপাচার্য ও দুই শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা

admin ঢাকা
আপডেট: 14 January 2019, 21:26

যশোর প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ডেস্ক ক্যালেন্ডারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননা ও ছাত্রলীগের সাবেক নেতার বিরুদ্ধে মিথ্যাচার করায় মানহানি হয়েছে দাবি করে আদালতে দুটি মামলা হয়েছে। সোমবার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল যশোরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা করেছেন। বিকেলে বিচারক মুহাম্মদ আকরাম হোসেন কোতয়ালি থানার ওসিকে তদন্ত করে আগামী ১৩ মে মধ্যে প্রতিবেদন দিতে আদেশ দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ডেস্ক ক্যালেন্ডারে ছবি অবমাননার অভিযোগে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবিতে করা মামলায় বিবাদী করা হয়েছে উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন ও অনুজীব বিজ্ঞান বিভাগের প্রধান ও শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ইকবাল কবীর জাহিদকে।
পাঁচ শত কোটি টাকার মানহানির মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি ইকবাল কবীর জাহিদ ও সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে বিবাদী করা হয়েছে।
সোমবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন দুটি মামলার বাদী আনোয়ার হোসেন বিপুল। তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের ডেস্ক ক্যালেন্ডারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি পরিকল্পিতভাবে বিকৃত করা হয়েছে। ২০১৮ সালের ডেস্ক ক্যালেন্ডারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির ওপর নিজের নাম লিখে রাখেন ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসেন। আর চলতি বছর আরো ভয়ঙ্করভাবে ডেস্ক ক্যালেন্ডারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির উপস্থাপনা করা হয়েছে । ডেস্ক ক্যালেন্ডারের ছবিতে ভিসি ড. আনোয়ার হোসেন নিজেকে খুব স্মার্টভাবে উপস্থাপন করলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিদ্র করে দিয়েছেন। একজন বাংলাদেশি হিসেবে, স্বাধীনতার স্বপক্ষের মানুষ হিসেবে, এজন সাধারণ মানুষ হিসেবে এটাকে মেনে নেওয়া যায় না। তাই এর সাথে জড়িত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আনোয়ার হোসেন, শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ইকবাল কবীর জাহিদসহ সংশ্লিষ্টদের শাস্তি দাবি করছি। এজন্য যশোর আদালতে মামলা করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *