ঢাকাMonday , 14 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এমপি রবিকে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা

admin ঢাকা
আপডেট: 14 January 2019, 21:06

ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় বিপুল ভোটে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে সংবর্ধনা দিয়েছে সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার। সোমবার (১৪ জানুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মন্তোষ কুমার দেবনাথের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
এসময় সংবর্ধনার জবাবে তিনি বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মান সম্মত শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। এজন্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় সুশিক্ষা দিয়ে সুনাগরিক ও দেশ প্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সিলভার জুবলী সরকারি প্রাথমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, সদর উপজেলা সহকারি শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, সন্দীপ কুমার রায়, সন্তোষ কুমার মন্ডল, গৌরাঙ্গ গাইন, ইয়াছিন আলী, ইউআরসি ইন্সট্যাক্টর আবু তাহের, পিটিআইয়ের আকবর হোসেন প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, সদর উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মো. জাকির হোসেন, লাবসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসফিয়ারা খাতুন, উত্তর কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ সোমা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *