কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতাসহ প্রয়াতদের রূহের মাগফিরাত কামনায় দোয়া
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সাবেক বস্ত্র মন্ত্রী এম মনসুর আলী ও তার সহধর্মিনী বেগম রোকেয়া মনসুরসহ প্রয়াত শিক্ষক-কর্মচারীদের রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১২টায় অনুষ্ঠিত দোআ মাহফিলে কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক যথাক্রমে বিএম আবেনুর রহমান, শ.ম মমতাজুর রহমান, ইন্দ্রজিত মন্ডল, নিয়াজ কওছার তুহিন, পরিচালনা পর্ষদের সদস্য রিপন দত্ত, অহিদুর রহমান ছোট, মিলন কুমার ঘোষ, প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য শেখ সাইফুল বারী সফু প্রমুখ।
শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখে কলেজের একাদশ শ্রেণির ছাত্রী তাহিরা সুলতানা। ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তমিজ উদ্দীন আহমেদ, কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বীরেন্দ্রনাথ বিশ^াস, পরিচালনা পর্ষদের সাবেক সদস্য শেখ আবুল হোসেন, আব্দুর রহিম পাড়, প্রধান অফিস সহকারী শেখ নাসির উদ্দীন, অফিস সহায়ক মাহমুদ আলীসহ কলেজের পরিচালনা পর্ষদের সাবেক সদস্যবৃন্দের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজী তফিল উদ্দীন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রমিজ উদ্দীন।

Leave a Reply