ঢাকাSunday , 13 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

২৫ জানুয়ারি সাতক্ষীরার চার এমপিকে সংবর্ধনা দেবে ১৪ দল

admin ঢাকা
আপডেট: 13 January 2019, 21:58

১৪ দল সাতক্ষীরা জেলা নির্বাচনী পরিচালনা কমিটির এক সভা জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ১৪ দলের আহবায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুনসুর আহমেদ। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, বাংলাদেশ জাসদের জেলা সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, নাজমুন আসিফ মুন্নি, মীর মোশারফ হোসেন মন্টু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ১৪ দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা জাসদের সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী।
সভার শুরুতে সদ্য প্রয়াত কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ ওয়াহেদুজ্জামানের আকর্ষিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।
সভায় আগামী ২৫ জানুয়ারি বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদ্য নির্বাচিত সাতক্ষীরার চারজন জাতীয় সংসদ সদস্যকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *