এমএ মামুন, দেবহাটা (সদর): দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন। সাবেক এ সফল জেলা প্রশাসক বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে কর্মরত আছেন।
রবিবার (১৩ জানুয়ারি) কাজের অবসরে সহধর্মিনীকে সাথে নিয়ে দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পরিদর্শনে আসেন তিনি। এসময় তাদের শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ ও তার সহধর্মিনী।

পরিদর্শনকালে রূপসী ম্যানগ্রোভে বাঁশের তৈরি ট্রেইল, শিশুপার্কসহ বিভিন্ন সৌন্দর্য উপভোগ করেন তিনি। একই সাথে রূপসী ম্যানগ্রোভের উন্নয়ন কাজের অগ্রগতিতে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
