এমপি রবিকে সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজের ফুলেল শুভেচ্ছা
সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ। রোববার সকালে এমপি’র বাসভবনে গিয়ে তাকে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ রবিউল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য রুহুল কুদ্দুস, শাহ আলম হাসান সানু, জাহিদ হাসান আলতু, নীলা চৌধুরী, জাকির হোসেন, সহকারি প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষক আব্দুল হামিদ আল হাফিজ, আমিন উদ্দীন, আশরাফুল ইসলাম, মোকলেছুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply