ঢাকাSunday , 13 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৈখালীর লতিফ বিজিবির হাতে আটক

admin ঢাকা
আপডেট: 13 January 2019, 20:53

রমজাননগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের আদম ব্যবসায়ী লতিফ বিজিবির হাতে আটক হয়েছেন। তিনি কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের সামছুদ্দীনের ছেলে। শনিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অবৈধভাবে ভারতে লোক পাঠানোর সময় উত্তর কৈখালী সীমান্ত থেকে বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার সেলিমসহ টহলদল তাকে আটক করে।
সূত্র জানায়, লতিফ বহু বছর ধরে বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে বাংলাদেশে নারী পুরুষ যাতায়াত করানোসহ কালো ব্যবসার সাথে জড়িত ছিল। নায়েক সুবেদার সেলিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লতিফসহ চার জনকে শ্যামনগর থানায় সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *