গাবুরায় ওয়াটসন রিফ্রেসার্স প্রশিক্ষণ
গাবুরা প্রতিনিধি: শ্যামনগর উপজেলার দ্বীববেষ্টিত গাবুরায় ওয়াটসন রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় গাবুরা ইউনিয়ন পরিষদ হলরুমে এ ইউনিয়ন ওয়াটসন কমিটির রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন গাবুরা ইউপি চেয়ারম্যান জি.এম মাছেদুল আলম। রিফ্রেসার্স প্রশিক্ষণে ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
এসময় প্রশিক্ষণার্থীদের মাঝে স্যানিটেশন ও স্বাস্থ্যসম্মত পায়খানার ধারণা ও বৈশিষ্ট্য, মল-মূত্র থেকে রোগ জীবাণু বিস্তারের মাধ্যম ও প্রতিরোধ, শিশু সুরক্ষা নীতি, পানি দূষণের কারণ ও পানি নিরাপদ করার উপায় সমূহ, ইউনিয়ন ওয়াটসান কমিটি গঠন ও কমিটির কার্যাবলি, কর্ম পরিকল্পনা তৈরি বিষয়ে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রশিক্ষক ছিলেন নবযাত্রা প্রকল্পের কর্মকর্তা খগেন্দ্রনাথ মন্ডল ও পলাশ কুমার সাহা।

Leave a Reply