নির্মাণাধীন চিফ জুডিশিয়াল ভবন থেকে পড়ে শ্রমিক নিহত
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় নির্মাণাধীন চিফ জুডিশিয়াল ভবন থেকে পড়ে জুয়েল হোসেন নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল যশোর জেলার বাঘারপাড়া গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সকালে নির্মাণাধীন চিফ জুডিশিয়াল ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে জুয়েল মারাত্মক আহত হন। উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply