ঢাকাSunday , 13 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আমরা বন্ধু’র উদ্যোগে বাগডাঙ্গী স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

admin ঢাকা
আপডেট: 13 January 2019, 20:20

ডেস্ক রিপোর্ট: ‘বন্ধুত্ব গড়ে উঠুক সর্বত্র মানবতার কল্যাণে’ এ স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বন্ধু’র উদ্যোগে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার বাগডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
সংগঠনটির সদস্য আরিফুল ইসলাম রোহিতের সঞ্চালনায় বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেন সংগঠনের সদস্যরা।
শীতবস্ত্র পাওয়া শিক্ষার্থী মো. শাওন হোসেন বলে, কম্বল পেয়ে খুব খুশি হয়েছি। আমরা বন্ধুর বড়বন্ধুরা প্রতিমাসে আমাদের স্কুলে আসে। তারা আমাদের খাতা কলম উপহার দেয়, চিত্রাংকনের আয়োজন করে আমাদের খুব ভাল লাগে। শীতবস্ত্র পাওয়া শিক্ষার্থী আঁখি বলে, আমরা নদীর পাড়ে বসবাস করি। বড়বন্ধুদের উপহারের মাধ্যমে আমাদের কিছুটা হলেও শীত নিবারণ হবে।
আমরা বন্ধু সংগঠনের অন্যতম সদস্য নুরুল হুদা বলেন, আমরা সংগঠনের মাধ্যমে এবারই প্রথম ছোটবন্ধুদের শীত নিবারণের জন্য শীতবস্ত্র উপহার দিয়েছি। আগামীতে আরও কয়েকটি স্কুলে ছোটবন্ধুদের কাছে উপহার পৌঁছে দেবো। আমাদের এ উদ্যোগ সম্প্রসারিত করতে অনেক বন্ধুই এগিয়ে এসেছেন। এরমধ্যে খুলনা আজম খান কমার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২য় বর্ষের কয়েকজন শিক্ষার্থীদের ভূমিকা অন্যতম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. কামরুল ইসলাম, নুরুল আমিন, আনোয়ারা খাতুন, মিনিমা খাতুন, আমরা বন্ধু’র সদস্য নুরুল হুদা, মো. আব্দুল কাদের, শামছুন্নাহার মুন্নি, মো. রাশেদ, রাইয়ান শাকিল, মীর মেহেদী হাসান, মুশফিকুর রহমান, সুমাইয়াতুল সৃষ্টি, এসএম নাহিদ হাসান প্রমুখ। এর আগে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১৬ ছোটবন্ধুর হাতে শিক্ষা উপকরণ হিসেবে খাতা কলম উপহার তুলে দেওয়া হয়। ২০১৫ সাল থেকে এ সংগঠনটির সদস্যরা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ দিতে শিক্ষা উপকরণ হিসেবে খাতা কলম উপহার দিয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *