এমপি রবিকে সদর উপজেলা আ’লীগের সংবর্ধনা
ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে পুনরায় বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে সংবর্ধনা দিয়েছে সদর উপজেলা আওয়ামী লীগ।
রোববার (১৩ জানুয়ারি) সকালে শহরের পুরাতন আইনজীবী ভবনে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. গোলাম মোর্শেদ, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান মোশা, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান (বাবু সানা), আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ড. মহিউর রহমান (ময়ুর ডাক্তার), সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান প্রমুখ।
অনুষ্ঠানে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথি এমপি রবিকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার, মফজুলার রহমান খোকন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, শেখ আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ, মীর মোশারফ হোসেন মন্টু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, সহ-সভাপতি এপিপি অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার নজরুল ইসলাম, গণেশ চন্দ্র, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সদস্য মো. আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা হাসানুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এপিপি অ্যাডভোকেট শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. গোলাম কিবরিয়া বাবু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী।

Leave a Reply