ঢাকাSaturday , 12 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় পিডিবিএফ অ্যাম্পোলোয়িজ ইউনিয়নের সভা

admin
January 12, 2019 10:32 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ও বাংলাদেশ আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করায় সাতক্ষীরা পিডিবিএফ অ্যাম্পোলোয়িজ ইউনিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে অভিনন্দন জানান নেতৃবৃন্দ।
শনিবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় শহরের পলাশপোল চৌধুরীপাড়াস্থ কার্যালয়ে পিডিবিএফ অ্যাম্পোলোয়িজ ইউনিয়ন সিবিএ-২১৩৯, সাতক্ষীরা অঞ্চলের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শংকর বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মোস্তাফিজুর রহমান ও সম্পাদক বিল্লাল হোসেন।
উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি চয়ন কুমার সানা, অর্থ সম্পাদক সেলিম সরওয়ার, প্রচার সম্পাদক আব্দুস সালাম, কার্যকরী সদস্য বেল্লাল রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন আর সমৃদ্ধি ধরে রাখতে আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাই শেখ হাসিনার সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে এই দেশের উন্নয়নকল্পে সকলের জায়গা থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।