ঢাকাSaturday , 12 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাংলাদেশি উপ-হাইকমিশনের সহযোগিতায় মা-ছেলের ঘরে ফেরা

admin ঢাকা
আপডেট: 12 January 2019, 22:25

এম ওসমান, বেনাপোল প্রতিনিধি: ভারতে তিন মাসের অধিক সময়ে অবস্থায় করে আইনি জটিলতায় আটকে পড়া মা-ছেলে ৩৬ দিন পর অবশেষে বাংলাদেশি উপ-হাইকমিশনের সহযোগিতায় বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বদেশে ফিরেছেন।
শুক্রবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশি উপ-হাইকমিশনের কাউন্সিলর ও দুতাবাসের প্রধান বিএম জামাল হোসেন তাদের বাংলাদেশি সার্চ মানবাধিকার সংস্থার কর্মকর্তা মোস্তাফিজুর রহমান রুবেলের হাতে তুলে দেন।
ফেরত আসা নারী হলেন, যশোর ফতেপুর গ্রামের বিল্লাত আলীর স্ত্রী রোকসানা খাতুন (৩০) ও ছেলে শাওন (৩)।
ফেরত নারী রোকসনা জানান, ভালো কাজের প্রলোভনে পড়ে তার ভাই ভারতে গিয়ে দিল্লীতে পুলিশের হাতে আটক হয়। খবর পেয়ে সে তার ভাইকে ছাড়ানোর জন্য পাসপোর্টে দিল্লী যায়। এসময় অসতর্কতার কারণে ভারতে তিন মাসের অধিক সময় অবস্থানে নিষেধাজ্ঞার বিষয়টি সে ভুলে যায়। পরে দেশের ফেরার জন্য ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে আসলে তারা একসাথে ৯০ দিন অতিক্রম করার অপরাধে প্রতি পাসপোর্টে ২১ হাজার ৬৬০ রুপি জরিমানা পরিশোধ করতে বলেন। কিন্তু তার কাছে কোন অর্থ না থাকায় রাস্তায় রাস্তায় ঘুরছিলেন। এসময় বাংলাদেশি উপ-হাইকমিশন খবর পেয়ে তার পাশে দাড়ায়। তারা ভারত সরকারকে দুই পাসপোর্টে ৪৩ হাজার ২০০ রুপি জরিমানা পরিশোধ করে মা-ছেলেকে দেশে ফিরতে সহযোগিতা করেন।
তিনি এ মানবিক কাজের জন্য উপ-হাইকমিশনের কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *