এমপি জগলুলের আগমণে গণসংবর্ধনার প্রস্তুতি সভা
কালিগঞ্জ প্রতিনিধি: শপথ নিয়ে নির্বাচনী এলাকায় এমপি জগলুল হায়দারের আগমণ উপলক্ষ্যে কালিগঞ্জ বঙ্গবন্ধু ম্যুরালে গণসংবর্ধনা সফল করার লক্ষ্যে সাতক্ষীরা-৪ আসনের কালিগঞ্জ অংশের ৮ টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পদকদের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জানুয়ারি) সকালে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জীর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক নিরঞ্জন পাল বাচ্চু, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক সুরুজ হোসেন, মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র মিস্ত্রি, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোখলেছুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনো, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাওফিল অরা সজল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ উজ্জল, তাঁতী লীগের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালাল, বিষ্ণপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ইফতেকার আলম সুমন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সনৎ কুমার গাইন, সাধারণ সম্পাদক ডা. মিলন কুমার ঘোষ প্রমুখ।
সভায় আগামী ১৫ ই জানুয়ারি সংবর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply