ঢাকাSaturday , 12 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম শুরু

admin ঢাকা
আপডেট: 12 January 2019, 22:08

এসএম নাহিদ হাসান: আজ সাতক্ষীরায় ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম শুরু হচ্ছে। সাতক্ষীরা শহরের অদূরে সংগ্রাম টাওয়ারের দ্বিতীয় তলায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শুরু হচ্ছে এ কর্যক্রম।
ইতিমধ্যে গ্রাহকদের উন্নতমানের সেবা প্রদানের জন্য এখানে প্রস্তুত করা হয়েছে অভ্যর্থনা ও পরামর্শ ডেস্ক, বৃহৎ পরিসরে ওয়েটিং স্পেস ও টয়লেট সুবিধা। এ কেন্দ্র থেকে পাঁচটি ডেস্কের মাধ্যমে সপ্তাহে পাঁচ দিন পরিচালিত হবে ভিসা প্রদানের কার্যক্রম। শুক্রবার ও শনিবার বাদে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত কোন প্রকার ভোগান্তি ছাড়াই মিলবে ভিসা সেবা।
এ ব্যাপারে সাতক্ষীরা ভিসা সেন্টারের ইনচার্জ মৃণাল কান্তি ঘোষ জানান, আমাদের সব প্রস্তুতি শেষ। সকাল ৮টা থেকে আমাদের এই ভিসা সেন্টারে সর্বসাধারণ ভারতীয় ভিসার আবেদন জমা দিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *