পাথর ঘাটায় ৮ দলীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ঝাউডাঙ্গা প্রতিনিধি: সদর উপজেলার পাথর ঘাটায় ৮ দলীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জানুয়ারি) বিকাল ৪টায় পাথরঘাটা ফুটবল ময়দানে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডের খেলায় কলারোয়া ভলিবল একাদশের বিপরীতে অংশগ্রহণ করেন পাথরঘাটা ভলিবল একাদশ। পাথর ঘাটাকে পরাজিত করে কলারোয়া একাদশ বিজয় লাভ করে। খেলা পরিচালনা করেন মাসুদ পারভেজ মিলন ও সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর হোসেন বুলু ও মুজিবুল ইসলাম। চাম্পিয়ান দলকে ১৫শ টাকা ও রার্নাস আপ দলকে ৮শ টাকা প্রদান করা হয়েছে।

Leave a Reply