ঢাকাSaturday , 12 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খলিষখালীতে গ্রাম ডাক্তারের চেম্বারে আগুন দিলো দুর্বৃত্তরা

admin
January 12, 2019 9:23 pm
Link Copied!

খায়রুল আলম সবুজ, খলিষখালী (পাটকেলঘাটা): খলিষখালীর কাশিয়াডাঙ্গা বাজারে দুর্বৃত্তরা এক গ্রাম ডাক্তারের চেম্বারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। শুক্রবার (১১ জানুয়ারী) গভীর রাত এ অগ্নিকান্ড ঘটে।
গ্রাম ডাক্তার রবিউল গাজী বলেন, শুক্রবার রাতে এশার নামাজ পড়ে দোকান বন্ধ করে তার বাড়িতে যান। শনিবার সকাল ৯টায় দোকানে এসে দরজা খুলে দেখেন চেম্বারের ভীতরে সব পুড়ে ছাই হয়ে পড়ে আছে। এ সময় স্থানীয় আশপাশের দোকানদাররা ছুটে এসে সব পুড়ে গেছে। এ সময় আসবাবপত্রসহ কিছু প্রয়োজনীয় ওষুধ পুড়ে অন্তত ২ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।
ঘটনাস্থলে পরিদর্শনকালে খলিষখালী ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াজেদ মোড়ল, ৬নং ওয়ার্ডের সভাপতি খায়ের খাঁ, সাবেক ছাত্র নেতা সাংবাদিক মনিরুজ্জামান মনি বলেন, রবিউল গাজী একজন আওয়ামী লীগ কর্মী। তারই প্রতিহিংসার কারণে এ ঘটনা ঘটিয়েছে বলে মনে হচ্ছে।
এদিকে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম ও খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।