ঢাকাSaturday , 12 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় দু’ভাই হতাহত

admin ঢাকা
আপডেট: 12 January 2019, 21:22

যশোর অফিস: চৌগাছার পলুয়া এলাকায় ইঞ্জিন ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লেগে দুই ভাই গুরুতর আহত হয়। জরুরী অবস্থায় তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন। সোহাগ হোসেন (২৮) ও সবুজ হোসেন (২৫) পুলয়া গ্রামের শওকত হোসেনের ছেলে। এর মধ্যে সবুজের মৃত্যু হয়েছে।
চৌগাছার পাশাপোল ইউনিয়নের চেয়ারম্যান অবাইদুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তারা দু’ভাই একটি মোটরসাইকেলে চড়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সলুয়া এলাকায় বিপরীতমুখী একটি ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের ডা. কল্লোল কুমার সাহা বলেন, হাসপাতালে আনার আগেই সবুজ মারা যান। অপরজনের অবস্থা আশঙ্কাজনক।
যোগাযোগ করা হলে চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব সড়ক দুর্ঘটনায় সবুজ নিহত এবং সোহাগ আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *