বীর মুক্তিযোদ্ধা আনছারুল মাহমুদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
নলতা প্রতিনিধি: কালিগঞ্জের নলতায় বীর মুক্তিযোদ্ধা গাজী আনছারুল মাহমুদের (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ জানুয়ারি) জুমার নামাজের পরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমানের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া…রাজিউন)।
কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার আনছারুল মাহমুদ উপজেলার নলতা ইউনিয়নের পূর্ব নলতা গ্রামের মৃত বাবর আলী গাজীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার জুমআর নামাজের পর নলতা রওজা শরীফ জামে মসজিদে প্রথম ও নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
তার জানাজা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ ওয়াহেদুজ্জামান, সহকারি কমান্ডার খাঁন আহসান উল্লাহ, নলতা ইউনিয়ন কমান্ডার আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাহার হোসেন কান্টু, সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট ওসমান গণি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক প্রমুখ।

Leave a Reply