ঢাকাFriday , 11 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পরিকল্পনা উপেক্ষা করে সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে সভা

admin ঢাকা
আপডেট: 11 January 2019, 20:43

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় পৌরসভার মাস্টার প্লান উপেক্ষা করে প্রাণিসম্পদ অফিস ও উপজেলা প্রশাসনের সীমানা প্রাচীর নির্মাণ, রাস্তা প্রশস্তকরণ ও যত্রতত্র গাড়ি পার্কিং-এর প্রতিবাদে পাইকগাছা পৌরসভা প্রতিবাদ সভা করেছে। শুক্রবার বিকেলে প্রাণিসম্পদ দপ্তরস্থ প্রধান সড়কে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কাউন্সিলর সেলিম নেওয়াজ ও সোলাদানা সমিতির কোষাধ্যক্ষ মৃত্যুঞ্জয় সরদারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন পাইকগাছা প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট এফএমএ রাজ্জাক, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, কাউন্সিলর শেখ মাহবুবুর রহমান রঞ্জু, কবিতা দাশ, সরবানু বেগম, গাজী সালাম, এসএম তৈয়েবুর রহমান, অহেদ আলী গাজী, আলাউদ্দীন গাজী, রবিশংকর মন্ডল, আজিবার রহমান, আমিরুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ মিথুন মধু, গফফার মোড়ল, ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *