ঢাকাMonday , 6 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

admin ঢাকা
আপডেট: 6 August 2018, 16:49

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পানিতে ডুবে তামিম ইকবাল নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ আগস্ট) দুুপুর ১২টার দিকে উপজেলার দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, দূর্গাপুর গ্রামের আব্দুল আলিমের ছোট ছেলে তামিম ইকবাল (৩) বাড়ির পাশে অন্যান্য সহপাঠীদের সাথে খেলা করছিল। সবার অজান্তে শিশু তামিম পার্শ্ববর্তী লালু সরদারের পুকুরে পানিতে ডুবে যায়। বহু খোঁজাখুজি করেও না পেয়ে অবশেষে দুপুর ১টার দিকে শিশুটি পানিতে ভেসে ওঠে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সোমবার (৬ আগস্ট) বাদ আছর নামাযে জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *