Sunday, 6 September 2026

দেবহাটায় ইয়াবাসহ আটক ২

admin ঢাকা
আপডেট: 11 January 2019, 20:11

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কির নিচে অভিনব কায়দায় লুকিয়ে ২০পিস ইয়াবা পাচারের সময় দু’জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে পারুলিয়া বদরতলা রোড থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মামুন, এসআই মোস্তাফিজুর, এএসআই শামিম, এএসআই সোহেল তাদেরকে আটক করেন।
আটককৃতরা হলেন আশাশুনি উপজেলার কোদান্ডা গ্রামের প্রশান্ত দাসের ছেলে প্রকাশ দাস (২০) ও এইক উপজেলার আদালপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে আসাদুজ্জামান সরদার (২১)।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল কুমার মৈত্র জানান, আটককৃতদের বিরুদ্ধে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *