ঢাকাThursday , 10 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 10 January 2019, 22:10

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে পৃথকভাবে একাধিক স্থানে দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের পক্ষে আওয়ামী লীগের সহসভাপতি মোল্যা রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর পরিচালনায় বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা সেলিনা আক্তার সেলু, কৃষকলীগের সভাপতি স,ম সেলিম রেজা সেলিম, যুবলীগের সভাপতি সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, ছাত্রলীগ সভাপতি আসমাউল হুসাইন, কলেজ ছাত্রলীগ সেক্রেটারী তানভীর রহমান রাজ প্রমুখ।
অপরদিকে আওয়ামী লীগের সহসভাপতি নীলকণ্ঠ সোমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এড. শহীদুল ইসলাম পিন্টু। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা প্রাক্তন চেয়ারম্যান এম শাহজাহান আলী, মুজিবর রহমান, এডভোকেট জহুরুল হক, চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম, শেখ মিরাজ আলী, এসএম হুমায়ন কবীর সুমন প্রমুখ।
বিকালে বাজার চান্নিতে উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল। যুবলীগ নেতা এমএম সাহেব আলির সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এসএম সাহেব আলি, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, সহ-সভাপতি আবুল কাশেম খোকা, সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন জাতীয় পার্টি নেতা শওকত হোসেন, নূরুল হুদা প্রমুখ। এর আগে পৃথক পৃথকভাবে বর্ণাঢ্য র‌্যালি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *