ঢাকাThursday , 10 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় ট্রাক্টর উল্টে চালক নিহত

admin ঢাকা
আপডেট: 10 January 2019, 22:06

বাগআঁচড়া (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রাড়ীপুকুর গ্রামে ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছে। নিহতের নাম আব্দুল মালেক (৩০)। তিনি উপজেলার রাড়ীপুকুর গ্রামের সিরাজুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত মালেক বৃহস্পতিবার বিকালে তার বড়ভাই হামেদকে সাথে নিয়ে ট্রাক্টর চালানো শেখাচ্ছিলেন। হামেদ ট্রাক্টর চালিয়ে রাড়ীপুকুর বিলপাড়ায় এসে মোড় ঘোরানোর সময় রাস্তার পাশে আম বাগানের খাদে নামিয়ে দেয়। এসময় মালেক তার বড় ভাইকে নামিয়ে দিয়ে রাস্তায় উঠানোর সময় ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মালেক মারা য়ায়।
মালেকের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *