কাশিমাড়ীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের কাশিমাড়ীতে স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকাল ৪টায় কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য গাজী রাজগুল ইসলাম, ইউপি সদস্য গাজী আকতার ফারুক, হামিদুল কবির বাবু, রাজগুল সরদার, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন রাজগুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুস সাত্তার, ইউনিয়ন কৃষকলীগের সেক্রেটারি গাজী আব্দুর রহিম, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন প্রমুখ।
আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা আব্দুল আলীম।

Leave a Reply