সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলে সততা স্টোর উদ্বোধন
পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুল ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সততা স্টোরের উদ্বোধন করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কৃষ্ণপদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বার্হী কর্মকর্তা হাফিজ-আল-আসাদ। এ সময় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক পরিমল চন্দ্র গাতিদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এনামুল হক বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত মল্লিক, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক সঞ্জয় সরকার।

Leave a Reply