ঢাকাThursday , 10 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

admin
January 10, 2019 9:20 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ২০১৮ সালের প্রাথমিক সমাপনী (পিইসি) ও জুনিয়ার স্কুল সাটিফিকেট (জেএসসি/জেডিসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকাল ৪টায় কুলিয়া আনসার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বারী মাহমুদা ফাউন্ডাশেনের আয়োজনে এবং তৈইয়েবুর রহমানের পৃষ্ঠপোষকতায় এ সংবর্ধনা দেওয়া হয়।
সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান স.ম গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবাহী অফিসার হাফিজ আল আসাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মুনির আহমেদ, কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি পরান চন্দ্র সরকার, ইউপি সদস্য বিকাশ সরকার, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, মজনুর রহমান মজনু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।