দেবহাটায় ৩ শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর উদ্বোধন
দেবহাটা প্রতিনিধি: ‘সততা ও নৈতিকতায় জীবন গড়ার হাতিয়ার’ এই স্লোগানকে সামনে রেখে উপজেলার তিনটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পিতিবার (১০ জানুয়ারি) সখিপুর মাধ্যমিক বিদ্যালয়, সেন্ট্রাল হাইস্কুল সুবর্ণাবাদ ও দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট মডেল হাইস্কুলে এ স্টোরের উদ্বোধন করা হয়।
বেলা ১২টায় সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল-আসাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নাংলা ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত মল্লিক।
উপস্থিত ছিলেন উপজেরা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বে-সরকারি সংস্থা আশার আলোর নির্বাহী সম্পাদক আবু আব্দুল্লাহ আল আজাদ, সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলের সহকারী শিক্ষক সঞ্জয় কুমার ঘোষ, সখিপুর ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল গণি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান।
এছাড়া সকাল ৯টায় সেন্ট্রাল হাইস্কুল সুবর্ণাবাদে ম্যানেজিং কমিটির সভাপতি কৃষ্ণপদ সরকারের সভাপতিত্বে এবং বেলা ১১টায় দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট মডেল হাইস্কুলে সততা স্টোরের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পরিমল চন্দ্র গাঁতিদার, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল প্রমুখ।

Leave a Reply