সাতক্ষীরায় কালের কণ্ঠ’র দশম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উষ্ণতার পরশ পেলেন দুস্থরা
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় কালের কণ্ঠ’র দশম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উষ্ণতার পরশ পেলেন গরীব ও দুস্থরা। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে কালের কণ্ঠের পাঠক ফোরাম শুভ সংঘ।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুল চত্বরে শুভ সংঘের সাতক্ষীরা জেলা সভাপতি ফাহাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, শুভসংঘের উপদেষ্টা আনিছুর রহিম, সাতক্ষীলা প্রি-ক্যাডেট স্কুলের উপাধ্যক্ষ ছন্দা রাহা, শিক্ষক শেখ আনছার আলী, রবিউল ইসলাম, প্রবীর মন্ডল, সাংবাদিক আহাসানুর রহমান রাজিব, রোকনুজ্জামান টিপু, কালের কণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মোশাররফ হোসেন, শুভ সংঘের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক নুরুল হুদা, শুভসংঘের সদস্য নাহিদ হাসান, শামসুন্নাহার মুন্নি প্রমুখ।
বক্তারা বলেন, অত্যন্ত সফলতার সাথে কালের কণ্ঠ ১০ম বছরে পা রেখেছে। খবরের অংশিক নয়, পুরো সত্য প্রকাশ করে পাঠকের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছে পত্রিকাটি। বর্তমানে দেশের তৃতীয় সর্বাধিক প্রচারিত দৈনিক এটি। জঙ্গীবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জোরালো ভূমিকা রেখে সাধারণ মানুষের কথা, মুক্তিযুদ্ধ ও দেশের পক্ষে জোরালো অবস্থান ধরে রেখেছে কালের কণ্ঠ।
অনুষ্ঠানে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
পরে একটি আনন্দ শোভাযাত্রা বের শহরের সরকারি মহিলা কলেজ মোড় প্রদক্ষিণ করে।

Leave a Reply