ঢাকাThursday , 10 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

admin ঢাকা
আপডেট: 10 January 2019, 11:55

কোর্ট প্রতিবেদক: সাতক্ষীরায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে আব্দুস সবুর মোল্লা (৫২) নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামি আব্দুস সবুর মোল্লা কলারোয়া উপজেলার কুমারনাল গ্রামের আবুল কাসেম মোল্লার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, আব্দুস সবুর মোল্লা তার দ্বিতীয় স্ত্রী দিন মজুর রোমেছা খাতুনকে নিয়ে কলারোয়া উপজেলার মুরারিকাটি গ্রামে থাকতেন। রোমেছা খাতুন এলজিইডির প্রকল্পে মজুরের কাজ করতো। ২০১২ সালের ২৪ আগস্ট সকালে টাকা পয়সা নিয়ে তাদের মধ্যে গোলযোগ বাধলে আব্দুস সবুর মোল্লা গলায় ওড়না পেচিয়ে রোমেছা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে। ওই সময়ই এলাকাবাসী আব্দুস সবুর মোল্লাকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় রোমেছার ভাই জালালউদ্দিন বাদী হয়ে কলারোয়া থানায় মামলা দায়ের করেন।

এদিকে, হত্যাকাণ্ডের পরদিনই আব্দুস সবুর মোল্লা হত্যার বিষয়টি স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা কলারোয়া থানার এসআই ফকির আজিজুর রহমান আসামি আব্দুস সবুর মোল্লার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

এ মামলায় নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও নথি পর্যালোচনান্তে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন।

সাতক্ষীরা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট তপন কুমার দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি পলাতক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *