ঢাকাWednesday , 9 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুস্মিতার অন্ত্যেষ্টিক্রীয়া সম্পন্ন: ছাত্র-ছাত্রীদের শোক সভা

admin ঢাকা
আপডেট: 9 January 2019, 22:47

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে নির্মমভাবে নিহত ২য় শ্রেণির ছাত্রী সুস্মিতার অন্ত্যেষ্টিক্রীয়া সম্পন্ন হয়েছে। এদিকে সহপাঠীকে ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে রাস্তায় নেমে প্রতিবাদ ও তার আত্মার শান্তি কামনায় শোক সভা করেছে স্কুলের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী।
বুধবার (৯ জানুয়ারি) দুপুরে সুস্মিতার গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ এ শোকসভার আয়োজন করেন। গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় দু’ধার দিয়ে দাঁড়িয়ে সুম্মিতার আতœার শান্তি কামনা করে নিরবতা পালন করা হয়। এসময় তারা ধর্ষক ও খুনি জয়প্রকাশের ফাঁসির দাবি জানান। এতে অংশগ্রহণ করেন এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, প্রধান শিক্ষক সুমিতা চৌধুরী, দরগাহপুর কলেজিয়েটের অধ্যক্ষ গৌরপদ মন্ডল, বিজিবি সার্জেন্ট ও জাতীয় কাবাডি ক্যাপ্টেন জাকির হোসেন, ইউপি সদস্য উত্তম দাশসহ শিক্ষার্র্থী, শিক্ষক-কর্মচারি ও সমাজের সর্বস্তরের মানুষ।
প্রসঙ্গত: রোববার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বাড়ি থেকে প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষককের ভাই কলেজ পড়–য়া জয়প্রকাশের হাতে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার শিকার হয় গাবতলা গ্রামের প্রশান্ত দাসের মেয়ে ২য় শ্রেণির ছাত্রী সুস্মিতা। খবর পেয়ে আশাশুনি থানাপুলিশ ঐ রাতেই শিশুটির লাশ উদ্ধার করে এবং ধর্ষক জয়প্রকাশকে আটক করে। পরদিন শিশুটির মা অম্বলিকা বাদি হয়ে আশাশুনি থানায় হত্যা ও নারী শিশু নির্যাতনের মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *