শ্যামনগরে স্ত্রীকে বিষ পানে হত্যার চেষ্টা!
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার আবাদচন্ডীপুরে স্ত্রীকে বিষপানে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। থানা সূত্র জানা যায়, আবাদচন্ডীপুর গ্রামের মো. অমেদ আলী গাইনের মেয়ে খাজিদা খাতুনের সাথে একই গ্রামের ওয়াজেদ আলী গাইন ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩০) এর ৬ বছর পূর্বে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে একটি মেয়ে সন্তান আছে।
অভিযোগে ওয়াজেদ আলী গাইন উল্লেখ করেন, খাজিদা খাতুনকে দীর্ঘদিন ধরে তার স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ি যৌতুকের দাবিতে নির্যাতন করে আসছে। এ ঘটনার প্রেক্ষিতে খাজিদা আদালতে মামলা করলে তারা আদালতে নির্যাতন করবে না ও সুখে শান্তিতে ঘর সংসার করার মুচলেকা দেয়। কিন্তু আদালত হতে মিমাংসা হওয়ার পরও খাজিদাকে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হয়নি। সে দীর্ঘ ১ মাস পিত্রালয়ে অবস্থানের পর জাহাঙ্গীর খাজিদাকে বাড়িতে নিয়ে যাওয়ার ছলনায় গত ৭ জানুয়ারি সন্ধ্যায় শ্বশুর বাড়িতে আসে এবং পূর্ব পরিকল্পনা মোতাবেক ওইদিন রাত ১০টার সময় খাওয়ার পানির সাথে বিষাক্ত পয়জন মিশিয়ে খাজিদাকে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনা জানাজানি হলে জাহাঙ্গীর আলম রাতেই পালিয়ে যায়। তাৎক্ষণিক খাজিদাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এ বিষয়ে শ্যামনগর থানার এসআই শংকর বলেন, ঘটনাস্থল এবং ক্লিনিকে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply