ঢাকাMonday , 6 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কমিটি গঠন

admin ঢাকা
আপডেট: 6 August 2018, 16:30

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৬ আগস্ট) পল্লী বিদ্যুৎ সমিতির খুলনার নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
ওই পত্রে বলা হয়েছে, সমিতির নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে পাটকেলঘাটা বিদ্যুৎ সমিতির ভবনে অনুষ্ঠিত বিশেষ বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি খুলনার নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান।
সভায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির নতুন নির্বাহী কমিটিতে সভাপতি সাইফুল্লাহ আজাদ (এলাকা নং-৩), সহ-সভাপতি শেখ সাব্বির আহম্মেদ (এলাকা নং-৪), সচিব আকছাদ হোসেন (এলাকা নং-৫) ও কোষাধ্যক্ষ হিসেবে জিএম নজরুল ইসলাম (এলাকা নং-৭)কে মনোনীত করা হয়েছে।
সভায় এলাকা পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন, মিনহাজ উদ্দীন (এলাকা নং-৩), সাইফুল্লাহ আজাদ (এলাকা নং-৩), শেখ সাব্বির আহম্মেদ (এলাকা নং-৪), শেখ নাজমুল ইসলাম (এলাকা নং-৪), আকছাদ হোসেন (এলাকা নং-৫), মো. ফেরদৌস আলম (এলাকা নং-৬), জিএম নজরুল ইসলাম (এলাকা নং-৭), কুদরত-ই-খোদা (এলাকা নং-৭), মহিলা পরিচালক নাছরিন সুলতানা (এলাকা নং-২,৫,৬), শ্রীমতি রীনা পাত্র (এলাকা নং-৪,৭) ও রহিমা খাতুন (এলাকা নং-১,৩)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *