ঢাকাWednesday , 9 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিক্ষক বহিষ্কারের দাবিতে যবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

admin ঢাকা
আপডেট: 9 January 2019, 21:20

যশোর অফিস: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নৌকা প্রতীক নামিয়ে দেওয়ায় সহকারি অধ্যাপক ইকবাল কবির জাহিদের বহিষ্কারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রলীগসহ সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে ক্যাম্পাসে এই বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ মিছিল থেকে আগামী শনিবারের মধ্যে অভিযুক্ত শিক্ষক ইকবাল কবির জাহিদকে বহিষ্কারের দাবি করা হয়। দাবি না মানা হলে রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরণের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে হুশিয়ারি দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়রা আজমিরা এরিন বলেন, পরিকল্পিতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপমান করতেই ক্যাম্পাস থেকে নৌকা অপসারণ করা হয়েছে। বিষয়টা নিয়ে ছাত্রলীগ নেতাসহ সাধারণ শিক্ষার্থীরা প্রক্টর ড. মিজানুর রহমানের সাথে কথা বলতে গেলে সেখানেও আমাদের অপমান করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *