ঢাকাWednesday , 9 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে ভাড়াটে কিলার রানা মীর প্রতিপক্ষের হামলার শিকার

admin ঢাকা
আপডেট: 9 January 2019, 21:18

যশোর প্রতিনিধি: দৈনিক রানার সম্পাদক মুকুল হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি, ভাড়াটে কিলার রানা মীরকে প্রতিপক্ষ সন্ত্রাসী কুপিয়েছে। মঙ্গলবার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার এ ঘটনা ঘটে। সে ওই এলাকার আমজাদ মীরের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
যশোর কোতয়ালি থানার এসআই শহিদুল ইসলাম জানান, রাত ৯টার দিকে বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার লোকজন আহত অবস্থায় রানাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।
হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার শান্তুনু জানিয়েছেন, আহত রানার ডান হাতে ও পিটে কোপানোর চিহ্ন রয়েছে। তার অবস্থা আশংকামুক্ত।
স্থানীয়রা জানিয়েছেন, রানা মীর দৈনিক রানারের সাবেক সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। সে নগর বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হলেও বর্তমানে পরিবহন শ্রমিক ইউনিয়ন (২২৭) সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *